1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চামড়া শিল্প রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

চামড়া শিল্প রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, গ্রাম-উপজেলায় বিনামূল্যে লবণ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের চামড়া শিল্পকে সুরক্ষিত ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে ২০২৬) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এবার নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। গ্রাম ও উপজেলা পর্যায়ে অন্তত সাত দিন পর্যন্ত লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এই নির্দিষ্ট সময়ের আগে কোনো চামড়া ঢাকার দিকে আনা যাবে না।

মন্ত্রী আরও বলেন, “এই ব্যবস্থার ফলে ঢাকার ইটিপি (Effluent Treatment Plant) ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চামড়া সংরক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।”

তিনি জানান, চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ সরকার বিনামূল্যে সরবরাহ করবে, যাতে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষ আর্থিক চাপে না পড়ে এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়ন হলে চামড়া শিল্পে দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV