1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তৃণমূলের প্রত্যাশায় নেতৃত্বে আসছেন তুখোড়রা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তৃণমূলের প্রত্যাশায় নেতৃত্বে আসছেন তুখোড়রা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

আলোচনায় সুলতান মোবারক মাসুদ সহ ছয় নেতা, শিগগিরই নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি

নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতায় সমৃদ্ধ তুখোড় ছাত্রনেতাদের হাত ধরেই গঠিত হতে যাচ্ছে জেলা ছাত্রদলের নতুন কমিটি—এমন প্রত্যাশা এখন তৃণমূল নেতাকর্মীদের মাঝে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। রাজপথের পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের নেতৃত্বেই সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয়, আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী কয়েকজন নেতার নাম ইতোমধ্যেই ব্যাপক আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতানা মাহমুদ, আড়াইহাজার উপজেলার সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন এবং সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ তুষার।


তৃণমূল নেতাকর্মীদের মতে, এসব নেতারা দীর্ঘদিন ধরে রাজপথে থেকে সংগঠনের জন্য কাজ করে আসছেন এবং তাদের হাতেই নেতৃত্ব গেলে ছাত্রদল নতুন উদ্যমে এগিয়ে যাবে। তাদের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা সংগঠনকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, যেকোনো সময় ঘোষণা করা হতে পারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি। সম্ভাব্য এই কমিটিকে ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে—এমনটাই প্রত্যাশা তৃণমূলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV