1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সীমান্তে সতর্কতা, বিজিবিকে নজরদারি জোরদারের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রীর - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সীমান্তে সতর্কতা, বিজিবিকে নজরদারি জোরদারের নির্দেশ – স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সম্ভাব্য ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আশা করি পুশইন করা হবে না, তবুও প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

এদিকে, সম্মেলনের বৈঠকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এক মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, লাইসেন্স থাকা সত্ত্বেও অবৈধ হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার এবং সাম্প্রতিক আন্দোলন সংশ্লিষ্ট মামলার তালিকাও তৈরি করতে বলা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক, মহাসড়ক ও রেলপথে নিরাপত্তা জোরদারে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার এবং জাল টাকা শনাক্তে আধুনিক মেশিন সরবরাহের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ঈদের অন্তত সাত দিন আগে থেকেই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেরিঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বাস থেকে যাত্রী নামিয়ে আলাদাভাবে পরিবহনের বিষয়েও নজরদারি বাড়ানো হবে।

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV