1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সৌরশক্তি থেকে: টুকু - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সৌরশক্তি থেকে: টুকু

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশের কিছু এলাকায় যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল, তার পেছনে তেলের কোনো সংকট দায়ী ছিল না। বরং যান্ত্রিক গোলযোগের কারণেই এমন সাময়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

আগামী পাঁচ বছরের মধ্যে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

 

এই লক্ষ্যমাত্রা অর্জনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো অত্যন্ত দীর্ঘ হওয়ার কারণে কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে কিছুটা সময় ব্যয় হয়। এই কারিগরি কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও লাইন মেরামতের পর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, যাকে সাধারণ অর্থে লোডশেডিং বলা চলে না।’

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট করে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশের কিছু এলাকায় যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল, তার পেছনে তেলের কোনো সংকট দায়ী ছিল না। বরং যান্ত্রিক গোলযোগের কারণেই এমন সাময়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, ‘তেলের অভাবে লোডশেডিং হওয়ার তথ্যটি সঠিক নয়।’

এছাড়া গত কয়েক দিনে তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা হয়েছিল, তা শক্ত হাতে মোকাবিলা করার জন্য জেলা প্রশাসকদের বিশেষ ধন্যবাদ জানান মন্ত্রী।

ডিসি সম্মেলনে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, যাতে তারা স্থানীয় পর্যায়ে সঠিক তথ্য প্রচার করতে পারেন। নবায়নযোগ্য জ্বালানির এই প্রসার ঘটাতে জেলা প্রশাসকেরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি গণমাধ্যমকে অবহিত করেন।

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগটি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান মন্ত্রী৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV