1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বগুড়ার স্বপ্ন পূরণ: নিকার বৈঠকে সিটি কর্পোরেশন অনুমোদন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

বগুড়ার স্বপ্ন পূরণ: নিকার বৈঠকে সিটি কর্পোরেশন অনুমোদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (নিকার) বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব। এ খবরে পুরো বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস, অভিনন্দন ও কৃতজ্ঞতার বন্যা।

স্থানীয়দের মতে, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের আধুনিক নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। এতে করে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, মানসম্মত সড়ক যোগাযোগ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নিকার বৈঠকে প্রস্তাব অনুমোদন পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে বগুড়ার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বগুড়ার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিক্ষানগরী হিসেবে দীর্ঘদিন ধরেই সিটি কর্পোরেশনের দাবি জানিয়ে আসছিল। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও নগর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য পোস্ট, ব্যানার ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে “বগুড়ার ইতিহাসে এক মাইলফলক” হিসেবে আখ্যায়িত করছেন।

বিশ্লেষকরা মনে করছেন, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে শুধু শহর নয়, আশপাশের উপজেলাগুলোর উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। ফলে উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV