1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম

মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করেছে নবগঠিত মোকামতলা উপজেলা। এ উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বর, যেখানে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় নবগঠিত মোকামতলা উপজেলা এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময়ে বগুড়ার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা উপজেলাকে নতুনভাবে উপহার দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

তিনি আরও বলেন, “বগুড়াকে একটি আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তর করতে আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য কাটিয়ে উঠতে ইতোমধ্যে বেশ কিছু বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
এসময় তিনি বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিমানঘাঁটি ও পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন মেগা প্রকল্পের পরিকল্পনার কথা তুলে ধরেন।

মোকামতলা উপজেলা ঘোষণার পর এটিই ছিল প্রতিমন্ত্রীর প্রথম সরকারি সফর। তাকে ঘিরে পুরো মোকামতলা বন্দর এলাকা উৎসবের রূপ নেয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমাগম প্রায় ৩০ হাজার ছাড়িয়ে যায় বলে আয়োজকরা জানান।

সমাবেশে উপস্থিত মানুষের চোখেমুখে ছিল আনন্দ ও প্রত্যাশা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা—প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থনের ধ্বনি প্রতিধ্বনিত হয় চারদিকে।

অনুষ্ঠান শেষে সর্বস্তরের জনগণ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, ভালোবাসা এবং উন্নয়নের প্রত্যাশায় এক নতুন স্বপ্নযাত্রার অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV