1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফ্যাসিস্ট আমলের কোনো অপরাধই তামাদি হবে না - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট আমলের কোনো অপরাধই তামাদি হবে না

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন, অর্থ লোপাট ও পাচার এবং মানবাধিকার লংঘনের মতো অপরাধগুলো কখনোই তামাদি হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের বিচার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।

এসময় আরো উপস্থিত ছিলেন— তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন।

অপর এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, হামের টিকা কেনো কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে। হামে কেনো শিশুর মৃত্যু হয়েছে তার সবকিছুই যাচাই-বাছাই করে দেখবে কমিটি। শাস্তি যোগ্য অপরাধ পেলে তাকে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এই সরকারের ঘাটতি আছে কিনা তাও দেখা হবে। হামের জন্য জরুরি অবস্থা প্রয়োজন নেই।

তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে নতুন আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে। বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে তার লাভ ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্ব ভাবে যাচাই করবে কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে কিছু আছে কিনা। তিনি বলেন, ছয়মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে। সরকার সব কিছু পর্যালোচনা করবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV