1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঈদযাত্রা: এক ঘণ্টায় ট্রেনের টিকেট শেষ - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

ঈদযাত্রা: এক ঘণ্টায় ট্রেনের টিকেট শেষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

কোরবানির ঈদ সামনে রেখে ট্রেন যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে; প্রথম দিনের টিকেট শেষে হয়ে গেছে এক ঘণ্টার মাধ্যে।

বুধবার বিক্রি হচ্ছে ২৩ মের ট্রেনের টিকেট। এবারও শতভাগ টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে।

এদিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩ মের পশ্চিমাঞ্চলের টিকেট সকাল ৯টার মধ্যে শেষ। দুপুরে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকেট বিক্রি শুরু হবে।”

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

 

  • ১৩ মে বুধবার বিক্রি হচ্ছে ২৩ মের ট্রেনের টিকেট
  • ১৪ মে বৃহস্পতিবার বিক্রি হবে ২৪ মের ট্রেনের টিকেট
  • ১৫ মে শুক্রবার বিক্রি হবে ২৫ মের ট্রেনের টিকেট
  • ১৬ মে শনিবার বিক্রি হবে ২৬ মের ট্রেনের টিকেট
  • ১৭ মে রবিবার বিক্রি হবে ২৭ মের ট্রেনের টিকেট

রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকেট মিলবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকেট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

আর ঈদের পর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন থেকে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ৩১ মে থেকে ৪ জুনের ফিরতি টিকেট বিক্রি করা হবে।

একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকেট কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। ঈদের অগ্রিম যাত্রার টিকেট ফেরতযোগ্য নয়।

যারা অনলাইনে টিকেট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

যাত্রী ভোগান্তি কমাতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে।

ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV