1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এছাসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে সবার সঙ্গে কথা বলে পরীক্ষা পিছিয়ে নিয়ে নতুন এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV