1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফ্রিল্যান্সিংয়ে দক্ষ যুবকরাই হবে স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি : প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ যুবকরাই হবে স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫০ বার পঠিত

দেশের তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত ‘মেগা ইউনিটি কার্নিভাল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্রিল্যান্সিং এখন শুধু বিকল্প পেশা নয়, এটি দেশের তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে যুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত ফ্রিল্যান্সিং কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, “ফ্রিল্যান্সিংয়ে দক্ষ যুবকরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি।” তিনি তরুণদের তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক কর্মবাজারে নিজেদের অবস্থান তৈরি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং-এর ম্যানেজিং ডিরেক্টর মাসুদ আলম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত এবং তার স্ত্রী মীর ফারিয়া তাবাসসুমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV