1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঢাকার সেপটিক ট্যাংক ছাড়া নতুন বাড়ির অনুমতি নয়, পুরোনো ভবনের জন্য ৬ মাস সময় -প্রতিমন্ত্রী - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

ঢাকার সেপটিক ট্যাংক ছাড়া নতুন বাড়ির অনুমতি নয়, পুরোনো ভবনের জন্য ৬ মাস সময় -প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

রাজধানী ঢাকায় সেপটিক ট্যাংক ছাড়া নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে পুরোনো বাড়িগুলোতে আগামী ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ঢাকার গুলশান, বনানীসহ বিভিন্ন লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। লেকগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, লেকের ভেতরে থাকা সুয়ারেজ লাইন বন্ধ করা, বিভিন্ন লেকের সংযোগ পুনর্বিন্যাসসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে রাজধানীকে আরও পরিচ্ছন্ন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, ডেঙ্গু মশার বিস্তার রোধে এলাকাভিত্তিক সচেতনতামূলক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV