1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা সময়ের দাবি।

মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বদা মানুষের পাশে দাঁড়ান। তাদের দক্ষতা আরও বাড়াতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসে আরও ১০০টি অ্যাম্বুলেন্স সংযোজন করা হবে। পাশাপাশি ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ফায়ার স্টেশন স্থাপন এবং সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গজারিয়া এলাকায় একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সদস্যদের আবাসন সুবিধা বাড়াতে রাজধানীর মিরপুরে আবাসিক ভবন ও সদর দপ্তরের নির্মাণকাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে পাসিং আউটের মাধ্যমে বাহিনীতে আড়াই শতাধিক সদস্য যুক্ত হন। বুনিয়াদি প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে ৯ জনকে পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদানের জন্য আরও ২০ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়। গত তিন বছরে পদকের জন্য মনোনীত হয়েছেন আরও ১৩৮ জন সদস্য।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV