1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সারা দেশে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

সারা দেশে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢাকা: জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে দেশব্যাপী শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ বেশি ভোগান্তির শিকার হতো।

তিনি বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে। মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে এবং ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, এবারের মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত আধুনিক ডিজিটাল সেবাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV