1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে ১০টি বিশেষ সুবিধা যত বাধাই আসুক, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘিরে অপপ্রচার, ভুয়া তথ্য-ডিপফেক ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র ফাইনালের আকর্ষণ মেসি-ইয়ামাল দ্বৈরথ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত
ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগ। যাত্রীদের অভিযোগ, এখন মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের তুলনায় ট্রাকের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতির যান চলাচল দেখা যায়। বেশিরভাগ লেনজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

1000090199

ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগত, এখন সেখানে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং বেপরোয়া ওভারটেকের কারণেই যানজট তীব্র হচ্ছে বলে মনে করছেন তারা।

মহাসড়কে চলাচলকারী বাসচালক ও যাত্রীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের চাপ আরও বৃদ্ধি পায়। অনেক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানার মালামাল পরিবহনকারী যানবাহনের সংখ্যাও বেড়েছে।

এদিকে মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট ও অতিরিক্ত যানবাহনের চাপের বিষয়টি স্থানীয়দের পাশাপাশি গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ সাওগাতুল আলম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে কাজ করছে একাধিক টিম। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝে মধ্যেই ধীরগতি তৈরি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV