1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অপরাধী গ্রেফতারে কখনও ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধী গ্রেফতারে কখনও ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে এবং এ বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আদ্-দ্বীন হাসপাতালের মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতারে ব্যর্থ হয়নি। তদন্ত কার্যক্রম এগিয়ে চলেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামিসা হত্যা মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, মামলার বিচারকাজ চলমান রয়েছে। সরকারের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুশ ইন’ ইস্যুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, জিরো লাইনে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে সেটিকে সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। তবে সীমান্ত এলাকার ভেতরে নিজ নিজ দেশের অভ্যন্তরে সংঘটিত কোনো অপরাধজনিত হত্যাকাণ্ডকে সীমান্ত হত্যা হিসেবে অভিহিত করা সঠিক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV