1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি - JTV
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘আমি দোষ করেছি, ডলারও করেছে, তারে ধরেন’, আত্মপক্ষ শুনানিতে সোহেল দেশের প্রত্যেকটা মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর আমদানি শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা পর্তুগাল? শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে আসামিরা দাবি মার্কো রুবিওর মোজতবা খামেনি জীবিত এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘পরোক্ষভাবে সক্রিয়’ জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান সোহাগ অপহরণের এক বছর, অধরাই মূল আসামি অপরাধী গ্রেফতারে কখনও ব্যর্থ হয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ‘ফ্লোরিশ স্টে’ নামের হোটেলটির বেজমেন্টে থাকা একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও আগুন পৌঁছে যায়। ঘটনাস্থলটি সরু গলিতে অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বসবাস বেশি।

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজনকে বাঁচাতে নিচে ম্যাট্রেস বিছিয়ে দেওয়া হয়েছিল।  লাফ দিতে গিয়ে কিছু মানুষ গুরুতর আহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে ৪০ জনের বেশি অতিথি ছিলেন, যাদের মধ্যে চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশিরাও ছিলেন। তবে অভিযোগ উঠেছে, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ (B&B) লাইসেন্সে মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি থাকলেও হোটেলটি তার চেয়ে অনেক বেশি কক্ষ চালাচ্ছিল। ভবনে একটি মাত্র প্রবেশ ও বের হওয়ার পথ থাকায় উদ্ধারকাজে জটিলতা বাড়ে। এছাড়া অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। একজন কর্মী জানিয়েছেন, বিদ্যুতচালিত চুলা চালু করতে গিয়ে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV