1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় - JTV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

নারায়ণগঞ্জ নগরীতে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক পানি শোধনাগার (Water Treatment Plant-WTP) স্থাপনের উদ্যোগ নিয়ে ৩ জুন নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল (PowerChina International)-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় ৫১.২ কোটি লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়ে প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন Han Kun এবং মোহাম্মদ মকবুল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV