1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত - JTV
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন আজও বাংলাদেশের অর্থনীতির পথপ্রদর্শক: ড. মঈন খান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় জ্বালানির পর বাড়ল বিদ্যুতের দাম নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘আমি দোষ করেছি, ডলারও করেছে, তারে ধরেন’, আত্মপক্ষ শুনানিতে সোহেল দেশের প্রত্যেকটা মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর আমদানি শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়ে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

এতে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৈঠক শেষে তিনি বলেন, ‘ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি ২০২৪ সালে শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি।’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সমাপ্ত করা প্রজেক্টটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেনও জানান তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV