1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দেশের জন্য মডেল হবে যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা: প্রতিমন্ত্রী - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

দেশের জন্য মডেল হবে যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা: প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে দেশের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, “আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে হবে।”

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় যশোর পৌরসভার চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের অডিট সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতিবেদনে বিদ্যমান প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ইটিপি (Effluent Treatment Plant) নির্মাণ, প্রয়োজনীয় বাজেট নির্ধারণ এবং শতভাগ কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা, পরিবেশগত প্রয়োজন এবং স্থানীয় জনগণের চাহিদাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, কনসালটেন্ট প্রতিষ্ঠান ‘দি স্কেট লিমিটেড’ ও ‘ওয়েস্ট কনসার্ন’-এর প্রতিনিধিসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV