1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিবগঞ্জে শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের দীর্ঘ অবদান - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের দীর্ঘ অবদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩১ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের অবদান দীর্ঘদিনের। ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত বা নামাঙ্কিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ২০০১ সালে প্রতিষ্ঠিত বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, ২০০৪ সালের বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়, ২০১২ সালের তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০১৩ সালে নামকরণ হওয়া শিবগঞ্জ মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, একই বছরে প্রতিষ্ঠিত বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট।
এছাড়া ২০২৩ সালে বেতগাড়ি মীর মাহাতাব–শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা, মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, কিচক মীর শাহে আলম কলেজ এবং ২০২৫ সালে বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা বা নামাঙ্কনের মাধ্যমে তাঁর শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।

এসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালই প্রমাণ করে, শিবগঞ্জে শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের সম্পৃক্ততা কোনো সাম্প্রতিক বিষয় নয়। বরং এটি দীর্ঘদিনের পরিকল্পিত, ব্যক্তিগত অর্থায়নভিত্তিক এবং ধারাবাহিক সামাজিক উদ্যোগের ফল।

স্থানীয়দের মতে, গ্রামীণ জনপদে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, কৃষি, মৎস্য ও ভেটেরিনারি শিক্ষার সুযোগ সৃষ্টি করে মীর শাহে আলম এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV