1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
২৫ বছর পর প্রতিমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

২৫ বছর পর প্রতিমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

দীর্ঘ প্রায় ২৫ বছর পর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মিরকাদিমের রিকাবীবাজার এলাকায় খাল পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মিরকাদিম ও পঞ্চসার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নয়নের খাল উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে নয়নের খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। খাল উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খালের নাব্যতা ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে অবৈধ দখলমুক্ত করে খালটির অস্তিত্ব রক্ষা করা হবে। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV