1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
দেশের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের নিজেদের ভূমিকা রাখতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যেই সরকার নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২০ জুন) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আড়াই মাস আগে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।
এই খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মাঠ ঘুরে দেখেন ও ক্ষুদে ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ক্ষুদে ফুটবলারদের খেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
খেলা শেষে প্রধানমন্ত্রী বলেন, আড়াই মাসে ৬৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করেছে এটি অন্যতম একটি বিশ্বরেকর্ড।
প্রধানমন্ত্রী জানান শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীদের শক্তিশালীভাবে গড়ে তুলতে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV