1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মহররম উপলক্ষে ১০ দিনব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ করছে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফ - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

মহররম উপলক্ষে ১০ দিনব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ করছে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

পবিত্র মহররম, আশুরা ও শহীদানে কারবালার স্মরণে মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জের দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফ। মহররম মাসের প্রথম দিন থেকে টানা ১০ দিনব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

খানকা শরীফের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগের উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতিদিন প্রায় ১ হাজার বোতল পানি বিতরণ করা হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ খানকা শরীফের নিচে বিবি রোডে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, ঠেলাগাড়ি চালক, রিকশাচালক, যাত্রী ও পথচারীদের মাঝে এসব পানির বোতল বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, পবিত্র মহররমের শিক্ষা হচ্ছে ত্যাগ, মানবতা ও সেবার আদর্শকে ধারণ করা। সেই আদর্শ থেকেই তীব্র গরম ও চলমান যাতায়াতের কষ্ট লাঘবে তৃষ্ণার্ত মানুষের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পথচারী ও পরিবহন শ্রমিকরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ব্যস্ত সড়কে চলাচলের সময় বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফের খাদেমরা জানিয়েছে, মহররমের ১০ তারিখ আশুরার দিন পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে এই পানি বিতরণ কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV