1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য: মাহদী আমিন - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য: মাহদী আমিন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ ব্রিফিংয়ের পর এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি বিষয়ে সম্পর্ক জোরদার করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।
মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে আলোচনায় শ্রমবাজার খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর আহ্বানও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের শীর্ষ নেতা ইতিবাচক আলোচনা করেছেন।
সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারেক রহমানের প্রথম এই মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV