1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নিষিদ্ধ দলের সাথে একটি গুপ্ত রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ দলের সাথে একটি গুপ্ত রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যতার সুযোগে নিষিদ্ধ সংগঠন দেশে শিষ্টাচার বহির্ভুতভাবে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়িয়ে রাজনীতিকে কলুষিত করতে চাইছে। তাদের সাথে যুক্ত হয়েছে একটু গুপ্ত রাজনৈতিক সংগঠন। তারা রাজনীতির নামে বাংলাদেশকে বট বাহিনীতে পরিনত করছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে নেমেছে এবং থাকবে। সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে যুবদল প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় জেলা ও মহানগর যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মুরাদ আরো বলেন,কোন ব্যক্তির অপকর্মের দায় যুবদল নিবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দায় যুবদল নেবে না বলে ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে দলের আদর্শের, পরীক্ষিত ও ত্যাগী  নেতাদের মূল্যায়ন করা হবে জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দলের স্বার্থে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

দেশে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, শফিকুল ইসলাম ও সাজেদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV