1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ সম্মাননা অর্জন: মোহাম্মদ সোহাগকে মীম শরৎ গ্রুপের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ সম্মাননা অর্জন: মোহাম্মদ সোহাগকে মীম শরৎ গ্রুপের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

ব্যবসায়িক সাফল্য, দূরদর্শী নেতৃত্ব এবং দেশের শিল্প ও অর্থনৈতিক খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পাওয়ার্ড বাই মীম শরৎ গ্রুপ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ অর্জন করায় মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জনের পর মীম শরৎ গ্রুপের কর্মকর্তারা আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর নেতৃত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রতি সম্মান জানান।
কর্মকর্তারা বলেন, এই সম্মাননা শুধু আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের ব্যক্তিগত অর্জন নয়; এটি মীম শরৎ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও গৌরবের। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।
তাঁরা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সফলতার জন্য শুধু ব্যবসার সম্প্রসারণই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক নেতৃত্ব, দক্ষ জনবল, সময়োপযোগী সিদ্ধান্ত, সততা, শৃঙ্খলা এবং পরিবর্তিত বাজারব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। আলহাজ্ব মোহাম্মদ সোহাগ এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মীম শরৎ গ্রুপের কার্যক্রম পরিচালনা করছেন।
রূপকল্প ২০৩০ বাস্তবায়নের প্রত্যয়
মীম শরৎ গ্রুপের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির রূপকল্প ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তাঁদের প্রত্যাশা, ধারাবাহিক উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহকসেবার মান বৃদ্ধির মাধ্যমে মীম শরৎ গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হবে।
তাঁরা বলেন, আলহাজ্ব মোহাম্মদ সোহাগের নেতৃত্বে মীম শরৎ গ্রুপ শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে না; একই সঙ্গে নতুন ব্যবসায়িক নেতৃত্ব তৈরি, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে।
কর্মকর্তা ও কর্মচারীরা আশা প্রকাশ করেন, রূপকল্প ২০৩০ বাস্তবায়নের মধ্য দিয়ে মীম শরৎ গ্রুপ দেশের একটি শক্তিশালী, দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রতিষ্ঠানটির প্রতিটি সদস্য সততা, পেশাদারত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ লক্ষ্য অর্জনে কাজ করবেন।
ঢাকা রিজেন্সিতে সম্মাননা প্রদান

এর আগে গত শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সোহাগকে ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

মোহাম্মদ সোহাগ বর্তমানে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV