1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা বাড়াতে বিভিন্ন কার্ড চালু করছে সরকার। এবার বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে প্রবাসী কার্ড চালু হতে যাচ্ছে। আগস্টের মাঝামাঝি চালু হতে পারে এই কার্ড।
তবে, কী কী সুবিধা থাকছে এই প্রবাসী কার্ডে?
এই কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি ও অনলাইন শপিং সুবিধা পাবেন প্রবাসীরা। দেশের পাশাপাশি বিদেশেও ব্যবহার করা যাবে এই কার্ড।
এ ছাড়া এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের পাশাপাশি পাবেন ডিসকাউন্ট সুবিধাও। বিমানের টিকিট ও হোটেল ভাড়াতেও মিলবে ছাড়। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসনের ক্ষেত্রেও কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অগ্রাধিকার।
বিএমইটি বীমা ও পুনর্বাসন সুবিধাও থাকবে এখানে। আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা থাকবে কার্ডধারীদের জন্য।
প্রবাসী কার্ডের বিষয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীদের জন্য যে রেমিট্যান্স প্রণোদনা দেয়া হচ্ছে, অর্থাৎ বর্তমানে যে আড়াই শতাংশ দেয়া হচ্ছে, সেটি এই কার্ডধারীদের জন্য ৩ শতাংশ করার একটি সিদ্ধান্ত রয়েছে। প্রাথমিকভাবে আমরা এ বছরের মধ্যে দুই লাখ মানুষের হাতে এই কার্ড তুলে দেয়ার লক্ষ্য নিয়েছি। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে আমরা পাঁচ হাজার মানুষকে কয়েকটি দেশে এই কার্ড দেব। আমাদের লক্ষ্য হচ্ছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এটি চালু করা।’
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার বলেন, ‘প্রবাসী কার্ডে যে সব সুযোগ-সুবিধা থাকবে, সেগুলো যদি প্রবাসীরা পেতে শুরু করেন, তাহলে আমি বিশ্বাস করি, দেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে। আমি আশা করব, এর আগে বিগত সরকারগুলোর সময়ে বিএমইটি কার্ড নিয়ে যেমন অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবং নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়েছে, প্রবাসী কার্ডের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা থাকবে না।’
পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে কার্ড পৌঁছে দেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV