1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত
ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্য বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম মানুষের হৃদয়ের অত্যন্ত সংবেদনশীল বিষয়। ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি মোটেও ঠিক নয়।
রোববার (২ আগস্ট) বিকালে ঠাকুরগাঁওয়ের সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামিক মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মির্জা ফখরুল বলেন, ‘আমাদের রাষ্ট্র সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সব ধর্মের মানুষের এই দেশে সমান অধিকার রয়েছে। সবার রাজনীতি করার অধিকার আছে, তবে ধর্মের নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘এবার সনাতন (হিন্দু) ধর্মের বহু মানুষ পাশে দাঁড়িয়েছেন এবং বিএনপিকে সমর্থন দিয়েছেন। তাই দল-মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে।’
​বিগত দিনের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দীর্ঘ ১৫টি বছর গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতা-কর্মী গায়েবি মামলার শিকার হয়েছেন, কোর্ট-কাচারিতে ঘুরতে ঘুরতে জীবন পার করেছেন এবং কারাবরণ করেছেন। আল্লাহর রহমতে আজ সুদিন ফিরে এসেছে। তবে এই সুদিনকে স্থায়ী করতে হলে কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।’
​দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় বা সুদিনে এসে কেউ গরম দেখাবেন না, জোর-জুলুম করবেন না। দখলদারি, চাদাবাজি বা কাজ পাইয়ে দেয়ার নামে কারো কাছ থেকে টাকা নেয়ার মতো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। দম্ভ, অহংকার ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা ও ভালোবাসার মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে হবে।’
এসময় সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামি মিশনের সভাপতি আলহাজ্ব প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV