দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরবর্তীতে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, দলিল, স্মারক, অডিও-ভিডিও উপকরণ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।







