1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কলকাতায় হোটেলের আগুনে নিহত ৯ জনই বাংলাদেশী - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

কলকাতায় হোটেলের আগুনে নিহত ৯ জনই বাংলাদেশী

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই বাংলাদেশী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ওই হোটেলের তৃতীয় তলায় আগুন লাগার পর তা পাশের কয়েকটি হোটেলেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দু’জন মহিলা এবং এক জন শিশু রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
এদিকে দূতাবাস ৮ জন বাংলাদেশীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে হোটেলের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেলেও। এ সময় আতঙ্কিত হয়ে হোটেলের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।
আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পরে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা।
দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় দমবন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের যাওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও হোটেল থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সরু হওয়ায় আগুনের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান করা মানুষের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।
কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
১৭ আগস্ট ভোরে তারাপীঠের হোটেল বিদেষিণীতে আগুনে অন্তত ৮ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। হোটেলটি তারাপীঠ মন্দিরের কাছে একটি পবিত্র পুকুরের পাশে অবস্থিত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV