1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মেধা ও যোগ্য নাগরিক গঠনে শিক্ষার বিকল্প নেই: আলহাজ্ব মোহাম্মদ সোহাগ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেধা ও যোগ্য নাগরিক গঠনে শিক্ষার বিকল্প নেই: আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫২ বার পঠিত

দৈনিক সমকাল পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক সমকাল পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওনসহ শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে মেধার কোনো বিকল্প নেই। যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই মেধার বিকাশ ঘটাতে হবে। একটি জাতি যত বেশি শিক্ষিত হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।”
তিনি বলেন, “দৈনিক সমকাল পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মতো একটি সুন্দর ও শিক্ষামূলক আয়োজন করায় সমকাল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তি ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষা, সংস্কৃতি ও মেধা বিকাশমূলক যেকোনো কার্যক্রমের সঙ্গে মীম শরৎ গ্রুপ সব সময় সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও দেশের কল্যাণ ও জনগণের স্বার্থে আমরা এ ধরনের ভালো উদ্যোগের পাশে থাকব।”

বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়ায়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সঠিক জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা দৈনিক সমকালের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV