1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পাকিস্তানের ১১ পয়েন্ট কাটল আইসিসি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের ১১ পয়েন্ট কাটল আইসিসি

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ইংল্যান্ডের কাছে তিন টেস্ট সিরিজের হারের শোক হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এমন কঠিন সময়ই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে আসল আইসিসির শাস্তি।

স্লো ওভাররেটের কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটেছে আইসিসি। সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬। এজবাস্টন টেস্ট শেষে এবার আইসিসি শাস্তি দেওয়ায় তাদের পয়েন্ট এখন ৫।

শুধু এবারই নয়, এর আগেও পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। 

গত মে মাসে বাংলাদেশ সফরে ৮ পয়েন্ট কাটা হয়েছিল পাকিস্তানের। অর্থাৎ, সবমিলিয়ে ১৯ পয়েন্ট কাটা গেছে বাবর আজমদের। সবমিলিয়ে তারা পয়েন্ট পেয়েছিল ২৪।

১১ পয়েন্ট কাটায় পাকিস্তান এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে। ৯ নম্বরে আছে তারা। তালিকাটি শতকরার হিসেবে হওয়ায় পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। ৮০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে বাংলাদেশ।৫৫.৫৬ শতাংশ নিয়ে চারে আছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ওপরে আছে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ) ও নিউজিল্যান্ড (৭২.২২)। ৫১.৫২ শতাংশ নিয়ে পাঁচে ভারত। যথাক্রমে পরের পজিশনে আছে—ইংল্যান্ড (৩৮.৫৪), শ্রীলঙ্কা (৩৩.৩৩) ও ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV