নারায়ণগঞ্জের স্টাফ কোয়ার্টার এলাকার কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নানা স্বাদের খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবার মাধ্যমে এক বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জামতলা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এক বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা এবং খাবারের তালিকায় নতুন নতুন আইটেম যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির গ্রুপের ডিএমডি এফ এম জামান নিয়াজ, পরিচালক এফএম জামান ফাবি, পিএইচ শিপিং লিমিটেডের চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিকের কর্ণধার ফকরুল ইসলাম রাহাত, আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, মাহমুদুল ইসলাম রিফাতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা।
সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার প্রথম বছরেই গ্রাহকদের কাছে পরিচিতি ও আস্থা অর্জন করাকে তারা বড় অর্জন হিসেবে দেখছেন। খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ, সেবার মান এবং বৈচিত্র্যময় খাবারের আয়োজন গ্রাহকদের আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে বলে তাদের দাবি।
কে’স ক্যাফের খাবারের তালিকায় রয়েছে পিৎজা, পাস্তা, স্যুপ, শেক, জুস, কফি ও বিভিন্ন ধরনের ডেজার্ট। গ্রাহকদের রুচি ও চাহিদা বিবেচনায় সামনে আরও নতুন খাবার যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিকের কর্ণধার ফকরুল ইসলাম রাহাত বলেন, ‘এক বছর আগে যে স্বপ্ন নিয়ে কে’স ক্যাফের যাত্রা শুরু করেছিলাম, আজ গ্রাহকদের ভালোবাসা ও আস্থায় সেই পথচলা আরও শক্ত হয়েছে। আমাদের কাছে শুধু ব্যবসা নয়, গ্রাহকদের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘কে’স ক্যাফের পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, বিশেষ করে সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও উন্নত সেবা এবং নতুন নতুন খাবার নিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।’
প্রথম বছর পূর্ণ হওয়াকে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয়ের সূচনা হিসেবে দেখছে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক কর্তৃপক্ষ। গ্রাহকদের আস্থা ধরে রেখে আগামী দিনে সেবার পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।