বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে।’
তিনি বলেছেন, ‘সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে। এ সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ আছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে সেগুলোর সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘দু-দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে সেসব সমস্যা সমাধান হবে। ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে শতভাগ কাজ করবো।’
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত।’ দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে মুর্যাল নিয়ে মন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মুর্যালে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে।’