1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হুমায়ুন ক‌বি‌রের প্রশ্ন শেখ হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হুমায়ুন ক‌বি‌রের প্রশ্ন শেখ হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কসোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।র‌তেন কি না, সেই প্রশ্ন রেখেছেন তি‌নি। 

হুমায়ুন কবির ব‌লেন, সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নো ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছে। আবার উ‌নি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?

প্রতিমন্ত্রী ব‌লেন, যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কিভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো এই চ্যালেঞ্জেসগুলার একটা সমাধান পজিটিভলি আমরা যেতে পারব যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং, আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।

ন‌ভেম্ব‌রে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।

শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কি না, সেই প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV