1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনদিনের এই প্রচারণা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)। এদিন দুপুরে তিনি রাজশাহী যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে ও রাত সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের তিনদিনের কর্মসূচির মধ্যে আছে ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি দুপুর ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা।
সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজে রাতযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টি নির্বাচনী জনসভা করেছেন।
এদিকে, দীর্ঘ ২২ বছর পর রাজশাহী এবং দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV