1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পৃথিবীটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র যেখানে আমরা সবাই পরীক্ষার্থী! - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

পৃথিবীটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র যেখানে আমরা সবাই পরীক্ষার্থী!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পঠিত

আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছি বা করি তারা জানি ৩৩ পেলে যেমন পাস ঠিক তেমনি ৯৯ তেও পাস। ডিপেন্ড করে পরীক্ষার হলে প্রশ্নপত্র কতটা কমন পড়েছে তার ওপর। ঠিক তেমনি আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম আহকাম এবং নবী-রাসূলগণের দেখানো সকল পথ অবলম্বন করে চলার জন্য। এখন আপনাকে বেছে নিতে হবে আল্লাহর দেয়া পৃথিবীর এই পরীক্ষাতে আপনি ৩৩ পেয়ে পাশ করতে চান নাকি ৯৯ পেয়ে! যদি আপনি ৩৩ পেয়ে পাশ করতে চান তাহলে কোনরকম ধর্ম পালন করেন। আর যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তথা সকল প্রশ্নই কমন চান তাহলে আল্লাহ পাক আমাদের যে হুকুম আহকাম গুলো দিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের তা পালন করতে হবে।

ইসলাম হচ্ছে সহজ ও সরল পথ এই সহজ সরল পথকে আমরাই কঠিন ও গরল বানিয়েছি। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সদা সত্য কথা বলেন, হারাম কাজ থেকে বিরত থাকেন তাহলে কিন্তু আপনি সহজ সরল সিরাতল মুস্তাকিমের পথ পেয়ে যাবেন কিন্তু আমাদের সমাজে বিভিন্ন আলেম ওলামাগন বিভিন্ন ফতোয়া দিয়ে আমাদের কাছে ইসলামকে কতই না কঠিন হিসেবে উপস্থাপন করেন। আপনি আজ থেকে একটানা ৪১ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মিথ্যা কথা ছেড়ে দেন হারাম কাজগুলো ছেড়ে দেন দেখবেন ইসলাম কতটা শান্তির ধর্ম, আপনি তখন কোন খারাপ কাজ করার আগে আপনার কলবের মধ্যে ঠক ঠক করে বাড়ি মেরে ওই খারাপ কাজ থেকে আপনাকে আপনার কলবই বিরত রাখবে। আপনাকে আপনার কলবই ইসলামের সেই সহজ সরল পথ তথা সিরাতল মুস্তাকিম এর পথে পরিচালিত করবে। যে পথে চলেছেন নবী-রাসূলগণ, যে পথে চলেছেন আহলে বায়াত, পাক পাঞ্জাতন আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব বান্দা অলি আউলিয়াগন।

ভাইয়েরা বাবারা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নগদে বিশ্বাসী আর তাই পৃথিবীতে যত ধরনের অন্যায় অত্যাচার, পরের হক মেরে খাওয়া ও হারাম পথে উপার্জন করা ছাড়তে পারিনা। অথচ পৃথিবীটা যে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্র তা আমরা বেমালুম ভুলে যাই। আমাদের মনে রাখা উচিত পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী আমাদের মৃত্যুর পর যে পরকালীন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই চিরস্থায়ী সেখানে যদি আমরা ভালো থাকতে চাই আল্লাহর বানানোর সেই জান্নাত নামক নেয়ামতে চিরস্থায়ীভাবে থাকতে চাই তাহলে দুনিয়াতে আল্লাহর পরীক্ষা কেন্দ্রে সর্বাত্মক উত্তম রেজাল্ট আমাদের করতে হবে।

আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, আমীন 🤲

প্রতি সপ্তাহের রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে বয়ান পেশ করার সময় এসব কথা বলেন!

———-আলহাজ্ব মোহাম্মদ সোহাগ,
(প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ এবং চেয়ারম্যান মীম শরৎ গ্রুপ)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV