1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: দিপু ভূঁইয়ার - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: দিপু ভূঁইয়ার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

রূপগঞ্জের দক্ষিণবাগে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তনে অংশ নিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া

রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগ দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রঙিন মণ্ডপে ভক্তিমূলক কীর্তন, নামসংকীর্তন ও ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় কীর্তন মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে—এটাই আমাদের ঐতিহ্য ও অঙ্গীকার।”

কীর্তন অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। অতিথিকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এমন উপস্থিতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV