1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনী সফরে সড়কপথে নয়, হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান। সফরের তারিখ ৭ ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সফরসূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের ওপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
এ সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।
সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV