1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আইসিসি ও বিসিসিআই বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছে - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

আইসিসি ও বিসিসিআই বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছে

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৪৫৮ বার পঠিত

আইসিসি ও বিসিসিআই বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছে
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিনা কারণে বাদ দেওয়ায় কঠোর অবস্থানে বিসিবি। কোনোভাবেই আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। এরই মধ্যে বিষয়টি দুইবার আইসিসিকে আনুষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে জানিয়েছে বিসিবি।
আইসিসির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবার বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। আগামীকাল রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বছর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে বিসিবির। মুস্তাফিজুর রহমানকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এটি প্রকাশ্যে এসেছে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশও। বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গত রোববার এক জরুরি বোর্ডসভা শেষে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে ই-মেইল করে বিসিবি। পরবর্তীতে আইসিসি থেকে বাংলাদেশের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়।
বৃহস্পতিবার আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ই-মেইল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আইসিসি এর আগে বিসিবির উদ্বেগের বিষয়ে আশ্বাস দিলেও চূড়ান্ত সমাধান এখনো আসেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV