1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলগুলোর নেতাদের বাগযুদ্ধে ভোট কারচুপি-জালিয়াতির শঙ্কা প্রকাশ হয়েছে। তার মধ্যে অবৈধ ব্যালট পেপার ও সিল নিয়ে ধরা পড়ার ঘটনা জাল ভোটের প্রসঙ্গকেও টেনে এনেছে।

তবে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নেমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, এই নির্বাচনে জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই। এবার সকল দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এ নির্বাচন গুরুত্ব সহকারে করছে।

নিজের জন্য ভোট চেয়ে তিনি বললেন, ভোট হলো পবিত্র আমানত, আমি কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করেনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করবো, রাজনীতি করে সম্পদ করিনি বরং সম্পদ বিক্রি করে রাজনীতি করছি।

১২ ফেব্রুয়ারির ভোটে জিতে তার দল বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান— সবার মধ্যে সম্প্রীতি গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV