1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছরের শাসন ও অপশাসন দেখে ক্লান্ত। এখন তারা পরিবর্তন চায়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি উর্বর জেলা ও আমের রাজধানী হিসেবে পরিচিত। কিন্তু মহানন্দা নদী আজ প্রায় মৃত। নদীগুলোকে পুনরুজ্জীবিত করে নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে এবং নদীকে জাতীয় সম্পদে পরিণত করা হবে বলে তিনি আশ্বাস দেন। যেখানে প্রয়োজন সেখানে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমের রাজধানী হওয়া সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার ও সংরক্ষণাগার নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করা হবে। প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। আম ও লিচু প্রক্রিয়াজাত করে সারা বছর ভোগ ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে, যাতে বিশ্ব দরবারে চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরা যায়।

ন্যায়বিচারের বিষয়ে তিনি বলেন, জুলাই বিপ্লব আন্দোলন হয়েছিল ন্যায়বিচারের দাবিতে। সেই ন্যায়বিচার প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। প্রজা ও রাজার জন্য একই আইন কার্যকর হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরুষ, নারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল মানুষের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। দেশে চাঁদাবাজি বন্ধ করা হবে এবং চাঁদাবাজদের উৎপাদনমুখী কাজে যুক্ত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

যুবক ও নারীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ বেকার ভাতার জন্য নয়, সম্মানজনক কাজের জন্য আন্দোলন করেছে। যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তুলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, এমন একটি সমাজ গড়া হবে যেখানে নারীরা নিরাপদ থাকবে এবং কোনো জুলুমকারী চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখের ভোট হবে দুটি বিষয়ের ওপর—পুরনো ব্যবস্থাকে লালকার্ড দেখানো এবং নতুন ব্যবস্থাকে স্বাগত জানানো। ন্যায়, ইনসাফ, দুর্নীতিমুক্ত ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি। এছাড়াও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV