1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
“দক্ষতা, সততা ও নেতৃত্বের প্রতীক: গোলাম রসুল” - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

“দক্ষতা, সততা ও নেতৃত্বের প্রতীক: গোলাম রসুল”

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন অভিজ্ঞ ও প্রমাণিত পেশাদার কর্মকর্তা গোলাম রসুল। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে সমুন্নত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

সম্প্রতি তাকে ঘিরে যে সকল সংবাদ ও আলোচনা প্রকাশিত হয়েছে, তার একটি বড় অংশ অসঙ্গতিপূর্ণ ও বাস্তবতা বিবর্জিত বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রকৃতপক্ষে, গোলাম রসুল একজন ক্যারিয়ার পুলিশ কর্মকর্তা, যিনি বিভিন্ন সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন, যা একজন দক্ষ সরকারি কর্মকর্তার স্বাভাবিক ও প্রশংসনীয় পেশাদারিত্বের অংশ।


বিশেষভাবে উল্লেখযোগ্য, বিগত সময়ে বিভিন্ন প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্যেও তিনি পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাকে সময়মতো পদোন্নতি না দেওয়ার পরেও তিনি দায়িত্বের প্রতি আনুগত্য ও পেশাগত সততা বজায় রেখেছেন। বরং তাকে বিভিন্ন ট্রেনিং স্কুল ও কেন্দ্রের সঙ্গে সংযুক্ত রাখা হয়েছিল, যেখানে তিনি প্রশিক্ষণ ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
গোয়েন্দা কার্যক্রম, তথ্য বিশ্লেষণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় তার দক্ষতা সহকর্মী ও সংশ্লিষ্ট মহলের কাছে সুপরিচিত। এসবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিষ্ঠানটিকে আরও পেশাদার, তথ্যনির্ভর এবং আইনানুগ কাঠামোর মধ্যে পরিচালনা করার ওপর গুরুত্ব দিয়েছেন।
সহকর্মীদের মতে, গোলাম রসুল ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের চেয়ে রাষ্ট্র, সংবিধান এবং পেশাগত নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দেন। তরুণ কর্মকর্তাদের শৃঙ্খলা, প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে তার ভূমিকা অত্যন্ত সক্রিয় এবং প্রশংসনীয়।
বর্তমান বাংলাদেশে পুলিশের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বাহিনীতে অভিজ্ঞ, স্থিরচিত্ত ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। সেই চাহিদা পূরণে গোলাম রসুল একজন দায়িত্বশীল ও ন্যায়েরপন্থী কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রীয় নিরাপত্তা, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পেশাদার পুলিশ কর্মকর্তাদের অবদান অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় এসবি প্রধান গোলাম রসুল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও পেশাদারী রূপ দিতে নেতৃত্ব দিচ্ছেন।
গোলাম রসুলের কর্মজীবন এবং পেশাদারিত্বের দিকগুলো আমাদের সকলের জন্য উদাহরণস্বরূপ। তার নিবেদন, সততা ও নিষ্ঠা প্রমাণ করে যে, রাষ্ট্র ও জনগণের সেবায় একজন পেশাদার কর্মকর্তা কীভাবে প্রভাবশালী ও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

পদোন্নতি

অন্যদিকে দেশের স্বার্থে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্ব বজায় রাখায় মোহাম্মদ গোলাম রাসূলকে সরকারি এক প্রজ্ঞাপনে গত ২৫/০৮ ২০২৫ ছয় মাস বাড়িয়ে অতিরিক্ত আইজি গ্রেট ২ বিশেষ শাখায় পদোন্নতি লাভ করেন।

( গোলাম রসূলের অসাধারণ অবদান ও নেতৃত্ব )

তিনি তার বন্যাট কর্মজীবনে বাংলাদেশের পুলিশের উন্নয়ন ও সংস্কারে অসাধারণ অবদান রেখেছেন। পুলিশের পরিকল্পনা পলিসি মেকিং এ নীতি নির্ধারণ এবং সংস্কার প্রক্রিয়ায় তিনি সর্বদা সক্রিয় ও সফল নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পাঁচই আগস্ট পরবর্তী সময়ে, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার অবদান অনন্য ও নজিরবিহীন। তিনি সবসময় নিশ্চিত করেছেন যে পুলিশ দায়িত্ব পালন করতে পারে দক্ষতার সঙ্গে, অথচ মানবিক দৃষ্টিকোণ থেকে।
এছাড়াও, তিনি পুলিশের সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়েও তিনি কমিশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ নীতি প্রবর্তন ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখেছেন।
তিনি বাংলাদেশের পুলিশকে মানবিক, দক্ষ ও ন্যায়পরায়ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা নিবেদিত প্রাণ এবং তার প্রচেষ্টা আজও সকলের জন্য প্রেরণার উৎস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV