1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নিজ নির্বাচনী এলাকায় কী উন্নয়ন করবেন জানালেন তারেক রহমান - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

নিজ নির্বাচনী এলাকায় কী উন্নয়ন করবেন জানালেন তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পঠিত

নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ তে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় এলাকার মানুষের দাবিও শুনেছেন তিনি। বিএনপি সরকারে গেলে সেই অনুযায়ী উন্নয়ন করারও প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসিবি এলাকায় নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, আজকে যেহেতু নির্বাচনী পথসভা তাই বক্তব্য বেশি লম্বা করবো না। কারণ এটি একটি পথসভা মানুষের চলাচলে সমস্যা হবে।

তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার জন্ম, ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আমি এবং আমার ভাইয়ের সন্তানেরাও এই এলাকাতেই জন্মেছে। এলাকার সন্তান হিসেবে আমি এই এলাকার সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি।

নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে নিরাপদ শহরে রূপান্তর করতে চাই। যে শহরে নারীরা যেকোনো সময় নিরাপদে চলতে পারবে এবং সকলেই নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি-বাকরি করতে পারবে। শহরের মানুষ যাতে বুক ভরে শ্বাস নিতে পারে এমন শহর গড়ে তুলতে চাই।

 

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এই এলাকায় খেলার মাঠ নেই এমন অভিযোগ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই লাকা নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে। যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। মা-বোন, মুরব্বিরা যাতে যখন ইচ্ছা হাটাহাটি করতে পারে।

তিনি আরও বলেন, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণের আরেকটি দাবি রয়েছে । বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষের চলাচলের জন্য রাস্তার প্রসার ঘটানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV