1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিজয়ী হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মীর শাহে আলম - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিজয়ী হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পঠিত

সম্মানিত বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আমার একার নয়; এটি শিবগঞ্জের আপামর জনসাধারণের বিজয়, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়।

সেই সাথে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি- তিনি আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞতায় আবদ্ধ।

প্রিয় উপজেলাবাসী, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে সাহস, ঐক্য ও দৃঢ়তার সাথে আমার পাশে ছিলেন, তা আমি কখনো ভুলবো না। আপনাদের এই ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দায়িত্ব।

ইনশাআল্লাহ, আমি আপনাদের আস্থা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো- সুখে-দুঃখে, উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে।

আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা সবসময় কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV