1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধান উপদেষ্টা অভিনন্দন জানালেন তারেক রহমানকে - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

প্রধান উপদেষ্টা অভিনন্দন জানালেন তারেক রহমানকে

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। পাশাপাশি তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আপনার নেতৃত্বে দলটির বিপুল বিজয় জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, এই ফলাফল দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, সাংবিধানিক অগ্রযাত্রা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বের কথা। তাঁদের রাজনৈতিক দর্শন আগামী পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিসরে নতুন সম্ভাবনার মুখোমুখি। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার ক্ষেত্রে সুসমন্বিত ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা করেন, নতুন নেতৃত্বে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতা শক্তিশালী হবে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। পরিবর্তনের এ সময়ে সহনশীলতা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্বও তিনি তুলে ধরেন।

বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাঁকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV