1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নজরুল ইসলাম আজাদের জয়ে, আলহাজ্ব মোহাম্মদ সোহাগের শুভেচ্ছা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

নজরুল ইসলাম আজাদের জয়ে, আলহাজ্ব মোহাম্মদ সোহাগের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক, স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ-কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “নজরুল ইসলাম আজাদের এ বিজয় আড়াইহাজারবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের দীর্ঘদিনের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বাস করি, তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিল্প-বাণিজ্যের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “আড়াইহাজার একটি সম্ভাবনাময় জনপদ। এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এ অঞ্চলে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।”

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সচেতন ও শান্তিপূর্ণ ভোটদানের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় সুদৃঢ় হয়েছে। তিনি নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম আজাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, আড়াইহাজারের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে কাজ করবে এবং নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে এ জনপদ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV