1. admin@jtv.news : admin :
যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময় - JTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ মার্চ আজ নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা রমজানের মাগফিরাত পেরিয়ে নাজাতের পথে: নিরাপদ ঈদযাত্রা ও বিশ্বশান্তির জন্য দোয়ার আহ্বান, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের মিত্ররা কোথায়? কেন দূরত্ব বজায় রাখছে রাশিয়া-চীন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের ঈদে ছুটি টানা ৭ দিন শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে মতবিনিময় করেছেন আসনটির বিএনপি মনোনীত প্রার্থী শাহে আলম। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে আসনের
১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১৪ টি ভোটকেন্দ্র কমিটির আওতাভুক্ত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জের স্থানীয় বিএনপি কার্যালয়ে (তেঘড়ি পল্টন) মতবিনিময় সভায় উপজেলা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, সহসভাপতি এসএম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হাসান বাপ্পী প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV