1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নির্বাচিত ৬ এমপি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নির্বাচিত ৬ এমপি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার: বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য সোমবার সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।

এ সময় তারা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা হলেন, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV