1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ধারাবাহিক অর্জন, ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আল - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

ধারাবাহিক অর্জন, ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন দশক পর বগুড়া থেকে কেউ মন্ত্রিপরিষদে ঠাঁই পেলেন।

সবশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলায় কোনো মন্ত্রী ছিলেন না। অবশ্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে পরে প্রধানমন্ত্রী হয়েছেন।

মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। তিনি ১৯৯৭ সালে তরুণ বয়সে প্রথমে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। এবারের নির্বাচনে বগুড়া-২ আসন থেকে বিএনপি প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী ঘোষণা করে। তবে ঋণখেলাপির কারণে মাহমুদ রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হলে বিএনপি এখানে মীর শাহে আলমকে দলীয় মনোনয়ন দেয়। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

 

 

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, মীর শাহে আলম তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত, ত্যাগী এবং মাটি ও মানুষের নেতা। এবারের নির্বাচন ছিল বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জের। নানামুখী ষড়যন্ত্র আর কালোটাকা ছড়ানোর পরও শিবগঞ্জবাসী বিপুল ভোটে মীর শাহে আলমকে বিজয়ী করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV